ডা. আবদুল্লাহ আল মামুন, এমবিবিএস — শিশু বিশেষজ্ঞ

ডাঃ আবদুল্লাহ আল মামুনের পিতৃনিবাস ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায়। তিনি বড় হয়েছেন বন্দর নগরী চট্টগ্রামে। চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

২০১৬ সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মেডিসিনের উপর এক বছরের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেন।

২০২০ সালে ৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চিকিৎসক হিসেবে যোগদান করেন এবং কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখেন। বর্তমানে তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

২০২৬ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে শিশু স্বাস্থ্যের উপর নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নের সুযোগ লাভ করেন।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।